জাবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারী থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলবে ২৯ ফেব্রুয়ারী পর্যন্ত।
সোমবার (১২ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মো: আলী রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২২ ফেব্রুয়ারী সকাল ৯ টা থেকে ৫ শিফটে বিকেল ৫ টা পর্যন্ত এ ইউনিটের ( গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরের দিন ২৫ ফেব্রুয়ারী প্রথম শিফটে সি ১ ( কলা ও মানবিকী অনুষদের নাটক ও নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগ ) দ্বিতীয় শিফট থেকে শেষ শিফট পর্যন্ত কলা ও মানবিকী অনুষদ ও বঙ্গবন্ধু তূলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৭ ও ২৮ ফেব্রুয়ারী ডি ইউনিটের ( জীববিজ্ঞান অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৯ ফেব্রুয়ারী প্রথম ও দ্বিতীয় শিফটে বি ইউনিট ( সমাজ বিজ্ঞান ও আইন অনুষদ) তৃতীয় শিফটে
ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) এবং চতুর্থ ও পঞ্চম শিফটে ই ইউনিট ( বিজনেট স্টাডিজ অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ০৩ মার্চ সি১ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ০৫ মার্চ চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। নাটক ও নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষার সময় প্রয়োজনীয় সরঞ্জামাদি সঙ্গে আনতে হবে।
কোনো প্রার্থীর দুটি বিভাগে একই সময়ে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হলে প্রার্থী সংশ্লিষ্ট বিভাগের সভাপতির কাছে লিখিতভাবে আবেদন করে তারিখ ও সময় সমন্বয় করে নিতে পারবে বলে জানান আবু হাসান।
এছাড়া ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য juniv-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments