কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। ঘূর্ণিঝড় “হামুন” মোকাবিলায় পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষ পাঁচটি দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করেছেন। কমিটিগুলো হচ্ছে ক্ষয়ক্ষতি এড়ানো ও পূর্ব প্রস্তুতি গ্রহণ, কন্ট্রোল রুম পরিচালনা, ইমারজেন্সি রেসপন্স টিম, মেডিকেল টিম এবং বহিরাগত আশ্রয় প্রার্থীদের আবাসন ব্যবস্থাপনা কমিটি। এসব কমিটি সার্বক্ষনিক মনিটর করবেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পায়রা বন্দরের মিডিয়া ইউংস ও ট্রাফিক বিভাগের উপ পরিচালক আজিজুর রহমান।
এদিকে, ঘূর্ণিঝড়ের ক্ষতি এড়াতে ইতোমধ্যে বন্দর চ্যানেল থেকে সব জাহাজসমূহকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্দরের নিজস্ব জলযান ও ইকুইপমেন্ট সমূহ সর্বোচ্চ নিরাপদ অবস্থানে রাখা হয়েছে বলে বন্দর সূত্রে জানা গেছে।
পায়রা বন্দরে মিডিয়া ইউংস ও ট্রাফিক বিভাগের উপ পরিচাল আজিজুর রহমান জানান, চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় বন্দরের ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য কাজ করছি। বন্দরের জাহাজগুলো নিরাপদ স্থানে রয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments