স্টাফ রিপোটার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেন, চলতি বছরের জুলাই থেকে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে। এ জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির (এফএও)’র সাথে প্রণীত ‘ফিজিবিলিটি স্টাডি’ অতিদ্রুত জাতীয় অর্থনৈতিক পরিষদে (একনেক) পাঠানো হবে। এটি হবে শিশুদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।
তিনি বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ, শিশুদের পুষ্টি ঘাটতি পূরণ,বিদ্যালয়ে শতভাগ ভর্তি, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির মাধ্যমে শিখন ঘাটতি রোধ করে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে বড় ধরণের অগ্রগতি সাধিত হবে।
তিনি আজ দুপুরে রাজধানীর একটি হোটেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত স্কুল ফিডিং কর্মসূচির জন্য প্রণীত ফিজিবিলিটি স্টাডির উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহর রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, বাংলাদেশে বিশ্ব খাদ্য কর্মসূচির আবাসিক প্রতিনিধি Mr. Dom.
পরে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে স্কুল ফিডিং কর্মসূচির ‘ফিজিবিলিটি স্টাডি’ রিপোর্ট অবমুক্ত করেন। এসময় ৫০টি মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments