বশেমুরবিপ্রবিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী পিক আপের ধাক্কায় গুরুতর আহত।
শুক্রবার(১১ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া মোড় সংলগ্ন দোলা পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত শিক্ষার্থীর লাব্বি হাসান বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আহত শিক্ষার্থী লাব্বি সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন এমন সময় ঘোনাপাড়া থেকে পুলিশ লাইন গামী একটি দ্রুতগামী পিকআপ তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এরপর তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ অমিত সরকার জানান, রাত আনুমানিক আটটার দিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তার মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন দেখা যায় এবং রক্তক্ষরণ হচ্ছিল। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সার্জারী ওয়ার্ডে প্রেরণ করি। যেহেতু সে মাথায় আঘাত পেয়েছে তাই এই মুহুর্তে তার অবস্থা বলা যাচ্ছে না। বর্তমানে তাকে ৭২ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। পর্যবেক্ষণ শেষে তার অবস্থা সম্পর্কে বলা যাবে।
দুর্ঘটনার খবর পেয়ে আহত লাব্বিকে হাসপাতালে দেখতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান ও সহকারী প্রক্টর সাদ্দাম হোসেন।
প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সার্বিক বিষয়ে সহযোগীতা করা হবে এবং এ ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, ইতোমধ্যে ধাক্কা প্রদানকারী পিকআপ এবং পিকআপ চালককে আটক করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments