মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস :রাজশাহীর বাঘায় স্ত্রীর উপর অভিমান করে ট্রেনে নিচে ঝাঁপ দিয়ে মতিউর রহমান (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ৮টার দিকে উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা রেল গেট এলাকায় এই ঘটনা ঘটেছে। মতিউর রহমান ঝিনা রেল গেট পাড়া গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।
জানা যায়, মতিউর রহমান প্রায় বছর দুয়েক আগে বিয়ে করেন। তাদের একটি দুই মাসের সন্তান রয়েছে। কিছুদিন আগে স্বামীর উপর রাগ করে স্ত্রী আজমিরা খাতুন বাবার বাড়িতে চয়ে যান। স্ত্রীকে নানাভাবে বুঝিয়ে বাড়িতে আনতে তিনি ব্যার্থ হন।
এরই জের ধওে বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ি সংলগ্ন রেল লাইনের উপরে যান মতিউর। এসময় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
মতিউর রহমান দীর্ঘদিন থেকে মানষিক সমস্যায় ভূগছিলেন বলে জানিয়েছেন ২ নম্বর ওয়ার্ড সদস্য তুজাম উদ্দিন জানান। তিনি একজন ট্রেনে বাদাম বিক্রি করে সংসার চালাতো।
এবিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার উপ-পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত ওসি হারুনুজ্জামান রুমেল জানান,খরব পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments