সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জে রাস্তার পাশে একটি ঘরে সারবোঝাই ট্রাক উল্টে ঘুমন্ত এক কৃষক দম্পতি নিহত হয়েছেন। ২৭ ডিসেম্বর (সোমবার) ভোরে উপজেলার ডাংধরা ইউনিয়নের গারোহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে কৃষক জয়নাল (৪৫) ও তার স্ত্রী হাসিনা বেগম (৩৬)।
জানা গেছে, প্রতিদিনের মতো জয়নাল কৃষিকাজ শেষে রাতে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। ঢাকা-রৌমারী রাস্তার পাশেই তার ঘর। শেষরাতের দিকে একটি সারবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে জয়নালের ঘরে উল্টে যায়। ঘরে ঘুমন্ত অবস্থায় জয়নাল ও তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যায়। পাশের খাটে ঘুমন্ত অবস্থায় তাদের দুই সন্তান থাকলেও তারা বেঁচে যায়।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত কবির জানান, আমরা ঘটনাটি জেনেছি। রাত ৩টার দিকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ধাক্কা দেয় এবং সঙ্গে সঙ্গে ট্রাকটি উল্টে যায়। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন। ট্রাক পড়ে যাওয়ার খবরে আশপাশের লোকজন জড়ো হলে ট্রাকচালক পালিয়ে যান। পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর আবেদন করায় মরদেহ দাফনের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments