আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে তান্ডব চালিয়ে এবার ভিয়েতনামের উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন 'কালমায়েগি'। বৃহস্পতিবার (৬ নভেম্বর) গভীর রাতে ঝড়টি মধ্য ভিয়েতনামের কুয়াং ন্যাই প্রদেশে প্রবেশ করে ঘন্টায় প্রায় ১৭৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে।
ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, ইতিমধ্যে অন্তত ৩২ জন নিহত এবং ৪৫ জন নিখোঁজ রয়েছেন। প্রায় ৫লাখ মানুষকে উপকূলীয় অঞ্চল থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। ঝড়ের তীব্র বাতাস ও ভারী বৃষ্টিতে ঘরবাড়ি, বিদ্যুৎ ব্যবস্থা ও যোগাযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিয়েতনাম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছেন।
এরআগে গত সপ্তাহে একই টাইফুন ফিলিপাইনে আঘাত হেনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। সেখানকার সরকারি হিসাব অনুযায়ী ১১৪ জনের মৃত্যু ও ১২৭ জন নিখোঁজ রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে পশ্চিম প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যা ও তীব্রতা উভয় দ্রুত বাড়ছে। এ বছর কপ৩০ জলবায়ু সম্মেলন, যা বর্তমানে ব্রাজিলের বেলেমে চলছে, সেখানে এ টাইফুনকে জলবায়ু বিপর্যয়ের নতুন সতর্কসংকেত হিসেবে দেখা হচ্ছে।
ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিং জরুরি বৈঠক ডেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ত্বরাম্বিত করার নির্দেশ দিয়েছেন। দেশটির সেনাবাহিনী, কোস্টগার্ড ও রেড ক্রস যৌথভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে।
আবহাওয়া জানিয়েছে, কালমায়েগি শুক্রবার রাতে দুর্বল হয়ে স্থলভাগ অতিক্রম করবে, তবে এর প্রভাবে লাওস ও থাইল্যান্ডেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments