ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বঙ্গভবনে তিনি এ ভোট দেন। রাষ্ট্রপতির ভোটার এলাকা পাবনা–৫ (সদর) আসন।
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই বঙ্গভবনে পোস্টাল ব্যালটে ভোট প্রদান করেন রাষ্ট্রপ্রধান।
উল্লেখ্য, এর আগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পোস্টাল ব্যালটের মাধ্যমেই ভোট দিয়েছিলেন। সে সময় নিজের নির্বাচনী এলাকায় সরাসরি উপস্থিত হয়ে ভোট না দেওয়ার ব্যাখ্যায় তিনি বলেছিলেন, রাষ্ট্রপতি হিসেবে ভোটের দিনে পাবনায় গেলে নিরাপত্তাজনিত কারণে পুরো জেলায় প্রভাব পড়তে পারে, যা সাধারণ ভোটারদের জন্য ভোগান্তির কারণ হতে পারে।
তিনি আরও উল্লেখ করেছিলেন, তার উপস্থিতির কারণে ভোটকেন্দ্রে যেতে সাধারণ মানুষকে সাময়িক অসুবিধার মুখে পড়তে হতে পারে। সে কারণেই ভোটারদের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে পোস্টাল ব্যালটে ভোট দেওয়াকেই তিনি যুক্তিসংগত মনে করেন।
এবারের নির্বাচনে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন। নতুন এই ব্যবস্থায় অনলাইনে নিবন্ধনের মাধ্যমে ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই পদ্ধতিতে ইতোমধ্যে কারাগারে থাকা বহু বন্দী, পাশাপাশি আমলা, পুলিশ সদস্য, নির্বাচনি কর্মকর্তা এবং হাজার হাজার কর্মরত ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এছাড়া এবার পাঁচ লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments