পিরোজপুর অফিস : জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে পাড়েরহাট ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পাড়েরহাট বন্দর বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তারা বলেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, একটি মহল বিভিন্নভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করছে। তারা উল্লেখ করেন, জনগণ কখনো ‘পিয়ার পদ্ধতির নির্বাচন’ মেনে নেবে না। বক্তারা বলেন, “ভোট হবে পিরোজপুরে আর নেতা নির্বাচিত হবে দিনাজপুরে-এমন অস্বাভাবিক পদ্ধতির নির্বাচন দেশের মানুষ কখনোই গ্রহণ করবে না।” তারা অবিলম্বে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। বক্তাদের মতে, গণতন্ত্র রক্ষায় সময়মতো নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। একইসঙ্গে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্যও যথাসময়ে নির্বাচন জরুরি। সভায় উপস্থিত ছিলেন পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম হাওলাদার, সহ-সভাপতি বাচ্চু হাওলাদার, সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার, শাহরিয়ার সোহেলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নজরুল ইসলাম খানকে আহ্বায়ক এবং সাইদুল ইসলাম কিসমতকে সদস্য সচিব করে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে এলিজা জামানকে যুগ্ম আহ্বায়ক ও অধ্যক্ষ আলমগীর হোসেনকে সদস্য করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments