আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়বে

প্রকাশ : 12 Jul 2024
আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়বে

ডেস্ক রিপোর্ট:  মৌসুমী বায়ুর অক্ষ  পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃতি রয়েছে। এর একটি বর্ধিতাংশ  উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।  আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ করিম আজ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।


বিজ্ঞপ্তিতে আরও জানায়,  রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক রয়েছে দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (০৮-১২) কি. মি.। আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল  ৯০%

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬ টা ৪৭ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয়

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬ টা ৪৯ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ১৯ মিনিটে।

বর্ধিত ৫ (পাঁচ) দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস ও তাপমাত্রা পেতে পারে। 

সম্পর্কিত খবর

;