নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের বোধগাঁও গ্রামের বাড়ির পাশের জমিতে গাঁজা চাষ করায় সফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ওই জমি থেকে ১৫টি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক ওজন ৫ কেজি।
সোমবার (২১জুন) দুপুর ১ ঘটিকার সময় আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের গুনঞ্জরমারী বাজার বোধগাঁওগ্রাম থেকে তাকে আটক করা হয়। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, তোড়িয়া ইউনিয়নের গুঞ্জনমারী বাজার বোধগাঁও গ্রামের নিজ বাড়ির পাশের জমিতে গাঁজা চাষ করছিলেন সফিকুল ইসলাম । পরে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই মোকারম হোসেন, এস.আই ফজলুল করিম, এস.আই ফরাদ হোসেন এ.এস.আই মিজানুর রহমান সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে সফিকুল ইসলাম পালানোর চেষ্ঠা করে। এসময় তাকে হাতে নাতে আটক করে বাড়ির পাশের জমি থেকে ১৫টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
আটোয়ারী থানার পুলিশ পরিদর্শক দুলাল উদ্দীন বলেন, সফিকুল ইসলাম দীর্ঘদিন থেকেই মাদক ব্যবসায় যুক্ত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন বলেন, তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ২১জুন বিকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments