ডেস্ক রিপোর্ট: চাল, ডাল, পেঁয়াজসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং গ্যাস, পানি, বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পল্টন থানা কমিটির উদ্যোগে আজ বিকেল সাড়ে ৪টায় রাজধানীর কাকরাইলস্থ (বিজয়নগর) নাইটএঙ্গেলের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি পল্টন থানা কমিটির সভাপতি কমরেড কার্ত্তীক চক্রবর্তী। বক্তব্য রাখেন সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সম্পাদকম-লীর সদস্য ও পল্টন থানার সাধারণ সম্পাদক ত্রিদিব সাহা, সিপিবি দক্ষিণের সম্পাদকম-লীর সদস্য হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সেকেন্দার হায়াৎ, পল্টন থানা কমিটির সদস্য হযরত আলী, মুর্শিকুল ইসলাম শিমুল প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন থানা কমিটির সদস্য মঞ্জুর মঈন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন তিতাসের প্রস্তাব অনুযায়ী ব্যাপকভাবে গ্যাসের ইউনিট পূননির্ধারণ করা হলে আবাসিক খাতে এক চুলার বিল ৩৮৯ টাকা বেড়ে হবে ১হাজার ৩শত ৭৯ টাকা এবং দুই চুলার বিল ৩৮৯ টাকা বেড়ে হবে ১হাজার ৫শত ৯২ টাকা যা এদেশের জনগণের জন্য “মড়ার উপর খাঁড়ার ঘা”। সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন চাল, চিনি, পেঁয়াজসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। নেতৃবৃন্দ বাজার সি-িকেট ভেঙ্গে অবিলম্বে নিত্যপণ্যের দাম সহনীয় অবস্থায় আনার দাবি জানান।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল রাজধানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরানা পল্টন মোড়ে এসে শেষ হয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments