ডেস্ক রিপোর্ট: কিছুদিন আগে বিশ্বসেরা ১২ জন সুন্দরী ক্রিকেটারের তালিকায় নাম উঠেছিল বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার জাহানারা আলমের।
বিষয়টি নিয়ে খোশমেজাজেই ছিলেন এই তারকা ক্রিকেটার।
আর এবার দুঃসংবাদ শুনতে হলো তাকে। একাদশ থেকেই বাদ পড়লেন তিনি।
মালয়েশিয়ায় অনুষ্ঠেয় আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২–এ এই অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই খেলতে যাচ্ছে বাংলাদেশ।
টি–টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টের জন্য শনিবার ১৫ সদস্যের দলে ঘোষণা করেছে বিসিবি। সেখানে ঠাঁই মেলেনি ২৮ বছরের এই পেসারের।
দল থেকে এভাবে বাদ পড়ার পেছনের কারণ শৃঙ্খলা ভঙ্গ। বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন, ‘জিম্বাবুয়েতে কোচ, ক্রিকেটারদের সঙ্গে বাজে আচরণ করেছে জাহানারা, সেটার জন্য আরও কঠিন শাস্তি পেতে পারত সে। আমরা শুধু সতর্ক করার জন্য তাকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাদ দিয়েছি।’
বিসিবির নারী উইংয়ের প্রধান শফিউল আলম এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
মূল দলে না রাখা হলেও জাহানারাকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে জানিয়েছেন নারী দলের নির্বাচক মনজুরুল ইসলাম।
তিনি বলেছেন, তরুণদের সুযোগ দিতেই জাহানারাকে ১৫ জনের দলে না রেখে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।
বাংলাদেশ নারী দল:
নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার ও সুরাইয়া আজমিম।
স্ট্যান্ডবাই: জাহানারা আলম, নুজহাত তাসনিয়া ও খাদিজা-তুল-কুবরা।-যুগান্তর
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments