রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: মুন সৌন্দর্যে সত্যিকারের চাঁদের মতই ছিল। এক অর্থে তাকে ফুলও বলা চলে। অসম্ভব মেধাবী ও ধর্মভিরু মুন অঙ্কুরেই ঝড়ে গেল।
ডেঙ্গুজ্বর মাত্র ২৩ বসন্তে ওর জীবন প্রদীপ চিরতরে নিভিয়ে দিল। মুনের স্বপ্ন ছিল উচ্চ শিক্ষা অর্জন করে শুধু পরিবারেই নয় দেশজুড়ে আলো ছড়াবে। ভূমিকা রাখবে বঙ্গবন্ধুর সোনারবাংলা বিনির্মাণে।
কিন্তু অকালে চির অচেনার দেশে পাড়ি জমিয়ে তার ও পরিবারের সব স্বপ্ন তাসের ঘরের মত ভেঙ্গে চুরমার হয়ে গেল। মহুয়া আক্তার মুন আই ইউ বি, বিশ্ববিদ্যালয়ের সি এস সি, ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল।
প্রায় সপ্তাহ খানেক ডেঙ্গুজ্বরের সঙ্গে লড়াই করে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে ঢাকার বাসাবোর বাসায় ১৮ সেপ্টেম্বর ভোর ৬টা ৩০ মিনিট নিভে যায় তার প্রাণ। ওই দিন দুই দফা জানাজা শেষে বাদ আসর বরিশালের
বানারীপাড়ার গাভা গ্রামের পারিবারিক কবরস্থানে চির নিন্দ্রায় তাকে শায়িত করা হয়। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ আসর পশ্চিম গাভা জামে মসজিদে মুনের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। মুন
ঢাকা ওয়াসার শ্রমিক লীগ নেতা,বাংলাদেশ সরকারি কর্মচারী সম্মিলিত ঐক্য পরিষদের সহ সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঢাকাস্হ বরিশাল বিভাগ সমিতির আজীবন সদস্য:,ঢাকার সবুজবাগ থানাধীন উন্মুক্ত শরীর চর্চা কেন্দ্রীয় সংগঠনের নির্বাহী কমিটির সদস্য ও বরিশালের বানারীপাড়ার ঐতিহ্যবাহী গাভা হাই স্কুলের একাধিক বারের শিক্ষানুরাগী সদস্য আঃ মান্নানের একমাত্র মেয়ে।
মুনকে হারিয়ে বাবা-মা ও ছোট দুই ভাই পাগলপ্রায়। পরিবারে বইছে শোকের মাতম। স্বজন,শিক্ষক সহপাঠী,পরিচিতজন, প্রতিবেশীজন সবার চোখে কান্নার সাঁতার। এদিকে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,সদর ইউপি চেয়ার আঃ জলিল ঘরামী ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন মুনের কবর জিয়ারত করে রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments