স্টাফ রিপোর্টার: ২৪ ঘন্টায় রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৬(ছয়) নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো- ১। কক্সবাজার জেলার ডুলহাজারা ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি এখলাস মিয়া (২৮) ২। খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার ছাত্রলীগের সভাপতি মোঃ জিয়াউর রহমান (৩৬) ৩। আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও রাজধানীতে আওয়ামী লীগের বিভিন্ন মিছিল মিটিং এর অংশগ্রহনকারী সাইফুল ইসলাম (৪০) ৪। মাদারীপুর জেলার সদর উপজেলার যুবলীগের সাবেক আহ্বায়ক জুয়েল আহাম্মেদ রনি (৩৯) ৫। আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী মোঃ রিয়াজ উদ্দিন (৪৯) ও ৬। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মোঃ আক্তার হোসেন (৪৭)।
ডিবি সূত্রে জানা যায়, সোমবার (২০ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় রাজধানীর উত্তরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে এখলাস মিয়াকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। অপরদিকে মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকাল আনুমানিক ৭:৩৫ ঘটিকায় রাজধানীর আদাবর এলাকা হতে মোঃ জিয়াউর রহমানকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।
ডিবি সূত্রে আরও জানা যায়, সোমবার (২০ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় রাজধানীর শ্যামপুর থানাধীন পোস্তাগোলা এলাকা হতে সাইফুল ইসলামকে গ্রেফতার করে ডিবি- ওয়ারী বিভাগের একটি টিম। অপরদিকে মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) ভোর আনুমানিক ৫:৩০ ঘটিকায় ডিবি মতিঝিল বিভাগের একটি টিম রাজধানীর গুলিস্তানের আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে জুয়েল আহাম্মেদ রনি, মো: রিয়াজ উদ্দিন ও মোঃ আক্তার হোসেনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments