ডেস্ক রিপোর্ট: ফেসবুক মেসেঞ্জার এবার নিয়ে এলো একগুচ্ছ নতুন ফিচার। মেটা জানিয়েছে, এবার থেকে মেসেঞ্জারে চালু হচ্ছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন। সেই সঙ্গে স্ক্রিনশট ডিটেকশন, মেসেজ রিঅ্যাকশন ও আরও নানা ধরনের পরিবর্তন।
মেটা জানিয়েছে, এতদিন মেসেঞ্জারের এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু ছিল শুধুমাত্র সীমিত ব্যবহারকারীদের জন্য। কিন্তু এবার সেটি বাই ডিফল্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এখন থেকে সকলেই এই ফিচারের সুবিধা পাবেন। তবে তা সেটি কার্যকর করতে আরও কিছুদিন সময় লাগবে। কেননা অনেকেই আপত্তি তুলেছেন এই নতুন নিয়মে।
তাদের দাবি, এটি সকলের জন্য়ই প্রযোজ্য হলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তবে সকল দিক খতিয়ে দেখে শেষ পর্যন্ত গ্রুপ চ্যাট এবং কলের ক্ষেত্রে এই এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। এন্ড-টু-এন্ড এনক্রিপশন ক্ষেত্রে পাঠানো যাবে জিএফ, স্টিকার, রিঅ্যাকশনও। এছাড়া এন্ড-টু-এন্ড এনক্রিপশন চ্যাটের ক্ষেত্রে মিলবে ভ্যারিফায়েড ব্যাজের অপশন। যা থেকে বোঝা যাবে, কোনটি অথেন্টিক অ্যাকাউন্ট আর কোনটি ফেক।
কী এই এন্ড-টু-এন্ড এনক্রিপশন? এন্ড-টু-এন্ড এনক্রিপশন হচ্ছে- যে দু’জনের মধ্যে কথোপকথন হয়েছে, তারা বাধে সেই তথ্য অন্য কেউ দেখতে পাবেন না। আর এবার থেকে এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা মেসেঞ্জার চ্যাটে ডিজাপিয়ারিং মেসেজের কেউ স্ক্রিনশট নিলে নোটিফিকেশন পাবেন গ্রাহক। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সিকিউরিটি ফিচার, যা এতদিন ধরে চালু ছিল শুধু কিছু সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য। এবার সব ব্যবহারকারী এ সুবিধার আওতায় আসবে।
এছাড়াও নতুন ফিচার আনা হয়েছে। যার মধ্যে অন্যতম, ছবি ও ভিডিও এডিট করার সুযোগ। ছবিতে স্টিকার লাগানো কিংবা ক্রপ করার সুযোগ থাকবে। উল্লেখ্য, একই ফিচার হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। মেটা নতুন করে এই সব ফিচার আনতে চাইছে এই প্ল্যাটফর্মটিকে ইউজারদের মধ্যে আরও জনপ্রিয় করে তুলতে। পাশাপাশি ইউজারদের গোপনীয়তা বজায় রাখা এবং নিরাপত্তা বিঘ্নিত হতে না দেওয়ার দিকেই লক্ষ্য রাখা হচ্ছে।-আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআই ড ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি নাটক ব্যাচেলর পয়েন্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় সম্পূর্ণ নতুন অপো এ৬এস প্রো আজ (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উন্মোচন ...
ডেস্ক রিপোর্ট: অত্যাধুনিক এআই ক্যামেরা ও নেক্সট-জেনারেশন ইমেজিং প্রযুক্তি নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনার ম্যাজিক৮ প্রো। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ -এ ডিভাইসটি উন ...
ডেস্ক রিপোর্টঃ স্মার্টফোন ব্যবহারকারীরা বছরের পর বছর ধরে পাওয়ার ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে ছিলেন, যেখানে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারকে আদর্শ ধরা হতো। ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিকে যথেষ্ট মনে হলেও, এর চে ...
সব মন্তব্য
No Comments