যুগপৎ আন্দোলন সফল করতে বিএনপির লিয়াজোঁ কমিটি গঠন

প্রকাশ : 26 Dec 2022
যুগপৎ আন্দোলন সফল করতে বিএনপির লিয়াজোঁ কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট: আন্দোলনরত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয়ের জন্য দলের সিনিয়র নেতাদের নিয়ে লিয়াজোঁ কমিটি গঠন করেছে বিএনপি। সোমবার দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির লিয়াজোঁ কমিটির নেতারা হলেন, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
আমাদের সময়.কম

সম্পর্কিত খবর

;