স্টাফ রিপোর্টার: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)’র আওতাধীন পরিবাগ এলাকায় গত ২৩ জানুয়ারি তারিখে ফিডারের সক্ষমতা বৃদ্ধির কাজ চলাকালে মই থেকে পড়ে গিয়ে নিহত বিদ্যুৎকর্মীর পরিবারকে পাঁচ লক্ষ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান।
চেক হস্তান্তরকালে উপদেষ্টা মহোদয় ভবিষ্যতে কাজের ক্ষেত্রে আরো বেশি সতর্কতা অবলম্বন করার নির্দেশনা প্রদান করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের বিষয়ে খোঁজ-খবর নেন।
চেক হস্তান্তর করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান
ঠিকাদারি প্রতিষ্ঠান JV of CNTIC and SPTTC, China এর লাইনম্যান জনাব মোঃ জাহিদুল ইসলাম মই থেকে পড়ে গিয়ে আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন। মৃত জাহিদুল ইসলামের পরিবারের পুনর্বাসনের জন্য তার বাবা এবং স্ত্রীকে দুই লক্ষ পঞ্চাশ টাকার দুইটি পৃথক পে অর্ডারে মোট পাঁচ লক্ষ টাকা প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments