বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন সোসাইটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৪জুলাই দুপুরে উপজেলা পরিষদের মুল ফটকের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলার ৪১টি বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক/ শিক্ষিকা অভিভাবক সহ শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।
এসময় বক্তব্য রাখেন, কিন্ডারগার্টেন সোসাইটির উপজেলা সভাপতি সহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক মতিউর রহমান, শিক্ষক জয়নুল ইসলাম,আবু সাঈদ, সোহেল রানা ও আজাদ আলী প্রমুখ।
এসময় বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের বিপুলসংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় সুযোগ থেকে বঞ্চিত করে। শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। পত্রটি বৈশম্য মুলক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন বক্তারা।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান কে স্বারক লিপি প্রদান করেন রাণীশংকৈল কিন্ডারগার্টেন সোসাইটি।
এসময় সোসাইটির সভাপতি সহিদুল ইসলাম বলেন, এই পরিপত্র বাতিল করে বেসরকারি কিন্ডারগার্টেন এর ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে না দিলে সারা দেশে কঠোর আন্দোলন নিয়ে শিক্ষক/ শিক্ষিকা, অভিভাবক, ছাত্র / ছাত্রি সহ রাস্তায় নামবে বলে তিনি হুশিয়ারি দেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments