রাজশাহী থেকে মো.পাভেল ইসলাম মিমুল: রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন,আমি নগর বাসীকে যে ওয়াদাগুলো করেছি,পর্যায়ক্রমে সেই ওয়াদাগুলো বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চাইবো। তিনি ছাড়া আমার পক্ষে কোন কিছু করা সম্ভব না।আমি কর্মসংস্থানের ক্ষেত্রগুলো তৈরি করতে চাই,যেটা আমি বারবার বলেছি, সেটি করতে যতদূর যাওয়া দরকার,আমি যাব।
বুধবার রাতে নগরীর রাণীবাজারস্থ রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এএইচএম খায়রুজ্জামান লিটন আরো বলেন,রাজশাহী মহানগরীর ভৌগোলিক আয়তন ৯৬ বর্গকিলোমিটার থেকে ৩৫০ বর্গকিলোমিটার পর্যন্ত সম্প্রসারণ করা হবে। এছাড়া নগরবাসীর সহযোগিতা নিয়ে নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছি,সেগুলো বাস্তবায়ন করতে চাই।
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করার মহানগরবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এদিকে বিপুল ভোট তৃতীয়বারের মতো রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন রাজশাহীর জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, শ্রমজীবী সহ সর্বস্তরের জনসাধারণ। বুধবার রাতে নগরীর রাণীবাজারস্থ রাজনৈতিক কার্যালয়ে নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলে ফুলে সিক্ত করেন নাগরিকরা।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments