স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঢাকা-৫ আসনে ধানের শীষে ভোট চেয়ে বর্ণাঢ্য র্যালী ও গণসংযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সহ সভাপতি ও ঢাকা ৫ আসন বিএনপির মনোনয়ন প্রত্যাশী জয়নাল আবেদিন রতন।
শনিবার সকালে “শান্তি, সম্প্রিতি ও সাম্যের বাংলাদেশ গড়বো” স্লোগানে ডেমরার আমুলিয়া মডেল টাউন থেকে র্যালিটি বের হয়। পরে দিনব্যাপী ওই র্যালি ডেমরার স্টাফ-কোয়ার্টার, সারুলিয়া, কোনাপাড়া ও যাত্রাবাড়ি-কদমতলী থানা এলাকাসহ ঢাকা ৫ আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় দিনব্যাপী বিএনপির এ নেতা এলাকায় ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগের সময় এলাকাবাসীর দোয়া কামনা করেন।
র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জয়নাল আবেদিন রতন বলেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি জনগনের ভাগ্যেন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছি যা আজও অব্যাহত। আমি বিগত দিনে নগর বিএনপির দায়িত্বসহ ডেমরা থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ডেমরা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। আর এ সময়ের মধ্যে এলাকার সার্বিক উন্নয়ন ও মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। তিনি বলেন, বিগত আওয়ামীলীগ শাসন আমলের ১৭ বছর দেশের মানুষের গনতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার ছিলনা। নির্বিচারে দেশের মানুষদের হত্যা, গুম, খুন সহ অপরাধের রাজ্য কায়েম করেছিল আওয়ামী লীগ। তাই ওই দল এখন ইতিহাসের তলানিতে যা দ্রুত মুছে যাবে। এ সময় ঢাকা-৫ আসন এলাকাকে একটি আধুনিক মডেল আসন হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে বাসিন্দাদের ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন তিনি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments