স্টাফ রিপোর্টার: ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ আশু রোগমুক্তি কামনা করে পল্টন থানা কৃষকলীগের দোয়া প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আছর পল্টন খালভার্ট রোডের ফায়ানেস টাওয়ারে এই প্রার্থণা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় সংগঠনের নেতাকর্মীদের মসজিদে দোয়া ও মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা সভা করার অনুরোধ জানান পল্টন থানা কৃষকলীগের আহ্বায়ক মামুন হোসেন শামীম। কৃষিবিদ সমীর চন্দ দাদার আশু সুস্থতা কামনা করে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীর প্রতি আহ্বান জানান তিনি।
পল্টন থানা কৃষকলীগের আহ্বায়ক মামুন হোসেন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া প্রার্থনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন কৃষকলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল রব খান। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন কৃষকলীগের সহ সভাপতি মনির হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল হক পলাশ, মনির হোসেন জিন্নাহ ও এম এ মান্নান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান নকীব ও অমিত হাসান স্বপন, দপ্তর সম্পাদক ফজলুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক এস এইচ সোহেল, তথ্য ও গবেষনা সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক, বন ও পরিবেশ সম্পাদক হাসান মাহমুদ অপু, ভুমি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশরাফ মোল্লা, সহ মহিলা বিষয়ক সম্পাদক বেলাজান লাবনী, সদস্য আনসার উদ্দিন মিন্টু, মোক্তার হোসেন দেওয়ান, ফুজায়েল হোসেন রানা সহ বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments