বকশীগঞ্জ প্রতিনিধি মোঃ রুবেল মিয়া: জামালপুরের বকশীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরে উপজেলা পরিষদের বিভিন্ন কক্ষে ভাঙচুর ও ওই প্রাঙ্গণে থাকা একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আজ রোববার দুপুর ১২টার থেকে বেলা ২টার মধ্যে এসব ঘটনা ঘটে।
আজ বেলা ১১টার পর বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ উপজেলা সদরে উপস্থিত হন। তাঁরা মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মালিবাগ এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দিকে যান তাঁরা। এ তাঁরা বিক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। সেখান থেকে মিছিলটি বাসস্ট্যান্ড এলাকা হয়ে উপজেলা পরিষদের দিকে যায়। এ সময় তাঁরা উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি কার্যালয়ের কক্ষে ভাঙচুর করেন। উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেকুর রহমানের একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ সময় ওই প্রাঙ্গণে থাকা আরও আটটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে আন্দোলনকারী আবারও শহরের মালিবাগ এলাকায় গিয়ে অবস্থান নেন।
বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি বকশীগঞ্জেই অবস্থান করছি। এ মুহূর্তে কথা বলার পরিবেশ নেই।’
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল আহাদ খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। পরে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, বকশীগঞ্জে সমস্যা হচ্ছে। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments