স্টাফ রিপোটার: সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে উন্নয়ন সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি)। বিভিন্ন অংশীজনদের অংশগ্রহণে অনুষ্ঠিত এএসডি’র প্রকল্প অবহিতকরণ সভায় বলা হয়েছে, সরকারের পাশাপাশি দেশি-বিদেশি সংস্থাগুলো এগিয়ে আসলে সকল শিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হবে। তাই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজধানীর পিআইডিএম কনফারেন্স রুমে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন এএসডি’র নির্বাহী পরিচালক এম এ করিম। সভায় মূল বক্তব্য উত্থাপন করেন প্রকল্প পরিচালক ইউ কে এম ফারহানা সুলতানা। তিনি জানান, সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে ‘দি রাইট টু এডুকেশন এন্ড সোশ্যাল প্রোটেকশন অব ডিপ্রাইভ চিলড্রেন অ্যাট হাই রিস্ক ইন বাংলাদেশ (আরইএসএইচ)’ নামক তিন বছর মেয়াদী নতুন একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় শিশু সুরক্ষায় বিশেষ কার্যক্রম পরিচালনা করা হবে।
সভাপতির বক্তব্যে এএসডি’র নির্বাহী পরিচালক এম এ করিম বলেন, এএসডি ১৯৮৮ সাল থেকে দেশের হতদরিদ্র, অবহেলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছে। এর মধ্যে শিশু সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, অসহায় জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্যোগ মোকাবেলা, মা ও শিশুস্বাস্থ্য, দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি এবং বাল্যবিয়ে প্রতিরোধ উল্লেখযোগ্য। তবে পথশিশু, কর্মজীবি শিশু ও গৃহকর্মে নিয়োজিত শিশুদের উন্নয়নকে প্রধান্য দিয়ে থাকে। এই কাজে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এএসডি’র কোঅডিনেটর অ্যাডভোকেসি এণ্ড রিসার্স সৈয়দ শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন পুলিশ কর্মকর্তা মো. ইকবাল হোসেন, এএসডি’র হেড অব মনিটারিং লুৎফুন্নাহার কান্তাসহ কমিউনিটি নেতৃবৃন্দ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ। তারা সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী কর্মসূচী গ্রহণের সুপারিশ করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments