মো.পাভেল ইসলাম রাজশাহীঃ আগুন সন্ত্রাস রুখে দিতে প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী রাজশাহীতে মাদক ও সন্ত্রাস বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য বলেন,ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন,মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ দেশের শত্রু। প্রতিটি ঘরে ঘরে মাদকের সমস্যা রয়েছে। তাই পরিবারকে মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানে দায়িত্বশীল হতে হবে। এই দেশে ২ থেকে ৩ শতাংশ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি একটি জাতিকে ধ্বংস করে দেয়।
এর সাথে জড়িত যেই থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। তিনি মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সকলকে আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান।
বুধবার সকালে রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও মহানগর কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. গোলাম সাব্বির সাত্তার,বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি, রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আব্দুল বাতেন, জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৫) এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন,কমিউনিটি পুলিশিং রাজশাহী মহানগর শাখার আহবায়ক প্রফেসর ড. মো. আব্দুল খালেক, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল,রাজশাহী মহানগর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল,রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments