স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ধর্ষণবিরোধী পদযাত্র থেকে পুলিশের ওপর আক্রমণের অভিযোগে ১২ জনের নামে মামলা দায়ে করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) রাতে রমনা থানার এসআই আবুল খায়ে র বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় আরও ৭০ থেকে ৮০জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। রমনা থানা ওসি গোলাম ফারুক এতথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এজাহারে জানাযায়, মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের পুলিশ বাধা দেয়। প্রধান উপদেষ্টার ভবনের নিরাপত্তা ও রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে বিক্ষোভকারীদের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ করলে তারা উল্টো পুলিশের ওপর চড়াও হয়ে মারমুখি আচরণ করেন।
বিক্ষোভকারীরা পুলিশের অনুরোধ তোয়াক্কা না করে লাঠিসোঁটা নিয়ে ক্ষিপ্ত হয়ে ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ওপর হামলা চালায়। একই সময় ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। হামলায় রমরা জোনের সহকারি কমিশনার আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশ সদস্য রায়হান, কাউচার, মো. রোহান, মো. সাইফুল ইসলাম, আবিদা ও রুবিন আহত হয়েছে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ।
এজারভুক্ত আসামীরা হলেন-অংঅং মারমা (২৫), সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ইডেন মহিলা কলেজ শাখা সভাপতি সুমাইয়া শাহিদা(২৫), জবি ছাত্র ইউনিয়নের আদ্রিতা রায় (২৩), ছাত্র ফেডারেশনের আরমান (৩০), ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাকার সভাপতি মেঘমল্লার বসু (২৮), ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর সভাপতি আল আমিন রহমান (২৫), রিচার্ড (২৬), ছাত্র ফেডারেশনের হাসান শিকদার (২৫), ছাত্র ফেডারেশন ঢাবি শাখার সীমা আক্তার (২৫), ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক (সৌকত আরিফ (২৬), ছাত্র ইউনিয়নের ঢাবি সাধারন সম্পাদক ফাহিম আহম্মদ চৌধুরী (২৫)।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments