ডেস্ক রিপাের্ট: আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখলের ‘নাটকীয় ও বিপদজনক’ ঘটনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
আজ ১৭ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে প্রাথমিক বক্তব্য হিসাবে এক সংক্ষিপ্ত বিবৃতিতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারন সম্পাদক মোহাম্মদ শাহআলম বলেছেন, ২০ বছর ধরে মার্কিন সা¤্রাজ্যবাদ আফগানিস্তানে আগ্রাসী যুদ্ধ পরিচালনার পর তাদের সেনাবাহিনী প্রত্যাহার করে নেয়ার প্রাক্কালে ক্ষমতা তালেবানদের হাতে দিয়ে গেছে। সাম্রাজ্যবাদের এই ‘নীল নক্সার খেলায়’ মার্কিনি দখলদারিত্বের দীর্ঘ কালো অধ্যায়ের পর আফগান জনগন এখন উগ্র ধর্মান্ধ জঙ্গী তালেবানি শাসনের মধ্যযুগীয় বর্বরতার অন্ধকারের সম্মুখীন। আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার সে দেশের জনগণ ও বিশ্ববাসীর দীর্ঘদিনের কাম্য হলেও, তার বিকল্প হিসেবে তালেবানি শাসন কোনমতেই কাম্য ছিল না। আফগানিস্তানের সাধারণ মানুষ আজ ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত চুলায় নিক্ষিপ্ত হয়েছে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments