ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের রাস্তা পারাপারের সময় বেপরোয়া বাস চাপায় হোসাইন মিয়া নামে ৫ বছরের শিশু নিহত হয়েছে। শুক্রবার বিকেলে মহাসড়কের সোনারামপুর এলাকায় এই দুর্ঘনাটি ঘটে। নিহত শিশু হোসাইন মিয়া সোনারামপুরে কলা বাগান এলাকার রিক্সা চালক ইরন মিয়ার ছেলে। নিহতের পরিবার স‚ত্রে জানা যায়, বাড়ি ফেরার পথে হোসাইন ও তার দুই সহযোগী মিলে মহাসড়ক পার হওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া গামী সোহাগ পরিবহনের একটি বাস শিশুটিকে চাপা দেয়। এত ঘটনাস্থলেই শিশু হোসাইনের মৃত্যু হয়। এসময় তার সাথে থাকা দুই সহযোগী অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। খাঁটিহাতা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সোহাগ পরিবহনের বাসটি আটক করা গেলেও চালককে আটক করা যায়নি।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments