সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি: যুক্তরাজ্যের গ্লাসগোতে আসন্ন কপ-২৬ জলবায়ু সম্মেলন উপলক্ষে কয়লাভিত্তিক জ্বালানি ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসার ও প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবীতে শ্রীমঙ্গলে সনাকের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর উদ্যোগে শ্রীমঙ্গল শহরের মৌলভীভবাজার রোডস্থ টিআইবি'র অফিস প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সনাকের শ্রীমঙ্গল শাখার সভাপতি কবি দ্বীপেন্দ্র ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও টিআইটি এরিয়া কো- অর্ডিনেটর পারভেজ কৈরী'র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সনাক সদস্য শিক্ষক জহর তরফদার, এশিয়া টিভি'র শ্রীমঙ্গল প্রতিনিধি এস কে দাস সুমন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও স্বজন সদস্য সৈয়দ ছায়েদ আহমেদ, স্বজন সহ আহবায়ক নিতেশ সুত্রধর প্রমুখ।
মানববন্ধনে উপজেরা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)-এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুর রউফ তালুকদার, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সনাক সদস্য শিক্ষক কবিতা রানী দাশ, কবি জাভেদ ভূইয়াসহ সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডসসহ অন্যারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে আসন্ন কপ-২৬ সম্মেলন টিআইবি’র প্রত্যাশা এবং বাংলাদেশ কর্তৃক ওই সম্মেলনে উত্থাপনযোগ্য ৮টি দাবী তুলে ধরা হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments