নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে জেলার আটোয়ারী থানা পুলিশের ন্যায় দেশব্যাপী শুরু হওয়া কঠোর বিধি নিষেধ (২৩জুলাই-৫আগষ্ট) আরোপের প্রথম দিন পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীর নির্দেশক্রমে আটোয়ারী থানা পুলিশ মোটর সাইকেল শোভাযাত্রা বের করেছে। শুক্রবার (২৩ জুলাই) সকালে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন ও সাব ইনসপেক্টর দীপেন্দ্র নাথ সিংহের নেতৃত্বে থানা হতে মোটর সাইকেল শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আটোয়ারীর পল্লীবিদু্ৎ মোড়, কলেজ মোড় সহ বেশ কিছু হাটবাজারে সচেতনতা মূলক প্রচারনা শেষে থানায় এসে এই শোডান শেষ হয়।
বৈশি^ক মহামারি কোভিট-১৯ এর বিস্তার রোধে চলমান কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বাড়াতে আটোয়ারী থানা পুলিশ তাদের নিয়মিত কাজ-কর্মের বাইরেও মাঝে মধ্যে এমন শোভাযাত্রার আয়োজন করে থাকে। সম্প্রতি উপজেলায় করোনা সংক্রমন ও মৃত্যু বেড়ে যাওয়ায় উপজেলাবাসীকে বিধি নিষেধ পালনে উৎসাহিত করতেই মূলত: শোভাযাত্রার আয়োজন করে পুলিশ এমনটি জানান আটোয়ারী থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments