ডেস্ক রিপোর্ট: মহিলা সমিতিতে কোন প্রদর্শনী না করতে চিঠি দিয়েছে তৌহিদী জনতা। আজ চৈত্রসংক্রান্তী এবং আগামীকাল পহেলা বৈশাখ 'শেষের কবিতা' নাটকের প্রদর্শনী হওয়ার কথা রয়েছে। এ অবস্থায় এই চিঠি দেওয়ায় তোলপাড় শুরু হয়েছে।
এ ঘটনা নিয়ে ফেসবুক পোষ্ট দিয়েছে জনপ্রিয় অভিনেত্রী নুনা আফরোজ। তিনি লিখেছেন, এই মাত্র মহিলা সমিতি ফোন করে জানালো তৌহিদী জনতা তাঁদেরকে চিঠি দিয়েছে , মহিলা সমিতিতে যেন কোন প্রদর্শনী করতে দেওয়া না হয়।আজ চৈত্রসংক্রান্তী এবং আগামীকাল পহেলা বৈশাখ 'শেষের কবিতা' নাটকের প্রদর্শনী হওয়ার কথা । আমরা মহিলা সমিতিকে দুই দিনের ভাড়া দিয়েছি।
প্রচার, প্রকাশনায় সকল খরচ করা হয়ে গেছে। আমাদের সকল প্রস্তুতি , সকল আয়োজন সম্পন্ন। আয়োজনের প্রতিটি সেক্টরে খরচ করা হয়ে গেছে। আমাদের ছেলেমেয়েরা অক্লান্ত পরিশ্রম করেছে এতদিন ধরে। আমরা মহিলা সমিতিকে বলছি আপনারা প্রশাসনের সাহায্য নেন প্রশাসন অপরাগতা প্রকাশ করলে নাহয় আমরা প্রদর্শনী নাইবা করলাম। মহিলা সমিতি জানালো কত কিছুইতো নষ্ট হয়ে যাচ্ছে প্রশাসনতো বন্ধ করতে পারছে না। প্রশাসন কি সহযোগিতা করবেন আমাদের? সংস্কৃতি অঙ্গণের ও দেশের সচেতন মানুষেরা বলুন কী করবো? এমনই চলতে থাকবে??
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments