নজরুল ইসলাম, তালা, সাতক্ষীরাঃ সাতক্ষীরার তালা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান।
বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, নগরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলাকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গনেষ দেবনাথ, সরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, প্রথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মফিজউদ্দীন, খলিলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা ওবায়দুল হক, সমবায় কর্মকর্তা রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা সুমনা সারমিন, কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন সহ সরকারী বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments