সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোর জেলা বিএনপির সদস্য ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোনীত করেছে কেন্দ্রীয় বিএনপি। মঙ্গলবার (২রা জানুয়ারী) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়।
দাউদার মাহমুদ বিগত একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। এছাড়া তিনি সিংড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সভাপতি ও ছাত্র রাজনীতিতে সিংড়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সিংড়ায় কেন্দ্রীয় বিএনপির সকল কর্মসূচি সফলভাবে পালন করেন তিনি।
দাউদার মাহমুদ বিভিন্ন রাজনৈতিক মামলায় একাধিকবার কারাবরণ করেছেন।
দাউদার মাহমুদ বলেন, আমাকে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমান ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক উপ-মন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে খালেদা জিয়ার মুক্তি ও একদফা দাবি আদায়ের সকল আন্দোলন সফলভাবে পালন করে আগামীতে নাটোর জেলা বিএনপিকে এগিয়ে নিয়ে যাবো।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments