ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা বাসস্টান্ড ব্রীজের নিচ থেকে কলেজ শিক্ষার্থী সৌরভ মালো(২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ভাঙ্গা থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত সৌরভ মালো জেলার নগরকান্দা থানার মাঝিকান্দি গ্রামের স্বপন মালোর ছেলে।
নিহতের খালাতো ভাই সুজন মালো জানান, সৌরভ নগরকান্দা কলেজে ডিগ্রী ১ম বর্ষের ছাত্র ছিল ও পাশাপাশি শহরের হাজী শরিয়াতুল্লাহ মাছ বাজারে পার্টটাইম মহরির কাজ করতো। গতকাল বৃহস্পতিবার বাসে করে ঢাকা থেকে ভাঙ্গা রওনা দেয়। যাত্রা পথে তার মায়ের সাথে কয়েকবার ফোনে কথা হয়। বিকেল ৫টার পরে ভাঙ্গা নেমে মায়ের সাথে ফোনে কথা বলে সে। গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় তাকে শহরে না গিয়ে বাড়িতে চলে আসতে বলে। কিন্তু তার কিছুক্ষন পর থেকে আর ফোন রিসিভ হয় না। পরে পরিবারের লোকজন ভাঙ্গা থানায় জানিয়ে রাতভর তাকে খোজাখুজি করতে থাকে। শুক্রবার সকালে ভাঙ্গা বাসস্ট্যান্ড ব্রীজের তলা থেকে সৌরভের লাশ উদ্ধার হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জিয়ারুল ইসলাম মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ব্রীজের নিচে ঢাল থেকে লাশটি উদ্বার করে। এসময় প্রাথমিক সুরতহালে তার মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments