স্টাফ রিপোটার: শেখ মুজিবুর রহমান বাংলাদেশের আলোকবর্তিকা। আর সেই আলোকবর্তিকার মশাল হাতে নিয়ে উন্নয়নের ধারায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা- এ কথা বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধুর আধুনিক বাংলাদেশের স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ রূপান্তর করছেন তার কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে বাঙালির অগ্রযাত্রাকে ব্যাহত করা হয়েছে। তবে বাংলাদেশ থেমে থাকেনি, দেশের উন্নয়নের জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা অবিরাম জেগে আছেন আমাদের জন্য।
তিনি বলেন, শেখ হাসিনা মনে করেন, কৃষি নির্ভর দেশে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এজন্য তিনি কৃষিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন কৃষকদের উন্নয়নে। কীভাবে টেকসই উন্নয়ন হবে, সে বিষয়েও তিনি কাজ করে যাচ্ছেন। আর আমাদের এই দেশে শেখ হাসিনার সরকারের আমলে কেউ সংখ্যালঘু নয়, সকলেই সংখ্যাগরিষ্ঠ।
আয়োজনে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয় বলেন, দীর্ঘদিন স্বৈরাচারীদের হাতে দেশ ছিল। পরবর্তীতে শেখ হাসিনা দেশের দায়িত্ব গ্রহণ করে দেশের লাগাতার উন্নয়ন করেছেন। ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন।
এছাড়া বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সুপরিকল্পিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কালাম আজাদ।
আয়োজনে সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের প্রত্যেকটি জায়গায় শিক্ষা সংস্কৃতি সম্প্রীতি নিয়ে বঙ্গবন্ধুর যেসব কাজ অসমাপ্ত রয়ে গেছে, সেগুলোই সম্পূর্ণ করছেন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বেই বাংলাদেশ আজকে একটি রোল মডেল এবং ভবিষ্যতে এটি বিশ্বের অন্যান্য অনেক দেশকেই পেছনে ফেলে আরও অনেক দূর এগিয়ে যাবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments