ভারী বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের সম্ভাবনা

প্রকাশ : 06 Jul 2025
ভারী বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট:  দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে আজ রবিবার (৬ জুলাই )  সকাল ১০ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘন্টা) থেকে অতি ভারী (>৮৮

মি.মি./২৪ ঘন্টা) বর্ষণ হতে পারে। আবহাওয়াকিদ (এ কে এম নাজমুল হক এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। 


এতে বলা হয়,  অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে।

সেসাথে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

সম্পর্কিত খবর

;