ডেস্ক রিপোর্ট: ২৮ আগস্ট বাকৃবি’র জরুরি সিন্ডিকেট সভা শেষে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হেলাল উদ্দিন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে ‘ছাত্র রাজনীতি নিষিদ্ধ’ বলে জানানো হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এক যুক্ত বিবৃতিতে বাকৃবি’তে ছাত্র রাজনীতি বন্ধ এবং সভা- সমাবেশের অধিকার কেড়ে নেয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন,‘ পাকিস্তান পর্বে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি লড়াইয়ে ছাত্র সংগঠনগুলো সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, জনতার মুক্তি সংগ্রামকে তরান্বিত করেছে। ১৯৭১ সালের স্বাধীনতা পরবর্তী সময়ে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্রসংগঠগুলো ছাত্র- জনতাকে সংগঠিত করেছে, এরশাদকে হটিয়েছে। ২০২৪ এর গণঅভ্যুত্থানেও ছাত্রসংগঠনগুলো ছাত্র- জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ‘ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ প্ল্যাটফর্ম থেকে লড়াইয়ে সামিল হয়েছে, জীবন পর্যন্ত দিয়েছে।
বিগত সময়ে আমরা দেখেছি, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস- দখলদারিত্বের চরম পরিবেশ তৈরি করেছিলো। অতীতে তাদের বিরুদ্ধে আমরা লড়েছি। সামনের সময়েও যারা ক্যাম্পাসে দখলদারিত্ব - সন্ত্রাসের পরিবেশ তৈরি করবে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই অব্যাহত
থাকবে।
অতীতে ছাত্ররাজনীতির নামে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলো সন্ত্রাস- দখলদারিত্ব কায়েম করেছিলো তা আমাদের প্রত্যেকেরই জানা। এসব ছাত্র সংগঠন আধিপত্য বিস্তার করেছে এবং বিরোধী সংগঠন- মতের বিরুদ্ধে জুলুম চালিয়েছে। নিজেদের সংগঠন বাদে অন্য সংগঠনসমূহের রাজনীতি করার অধিকার কার্যত কেড়ে নিয়েছিলো। কিন্তু অতীতের এসব ঘটনার অজুহাতে– কোন ছাত্র কোন সংগঠন করবে, কোন মত ব্যক্ত করবে –এই অধিকার হরন করা যায় না। ছাত্ররা জনগণের এক বিরাট অংশ। ফলে তাদের রাজনীতি ও সংগঠন করার অধিকার কেড়ে নেয়ার অর্থ হলো জনগণের একটি গুরুত্বপূর্ণ অংশের মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া।”
নেতৃবৃন্দ আরো বলেন,“ শিক্ষার্থীরা যে আশঙ্কা থেকে ছাত্র রাজনীতির বিরোধিতা করছে সে আশঙ্কা পুরো অমুলক নয়। তবুও আমরা শিক্ষার্থীদের কিছু বিষয় ভেবে দেখতে বলবো! শিক্ষার্থীরা বিগত ১৫ বছরে ছাত্রলীগের চরম দখলদারিত্ব, গণরুম-গেস্টরুমের অত্যাচার দেখেছে। আবরার ফাহাদকে নির্মম নির্যাতনের বলি হতে দেখেছে। এইসব নিপীড়ন-নির্যাতন এবং নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ যেমন সাধারণ শিক্ষার্থীরা করেছে, একই সাথে প্রতিবাদী ছাত্র সংগঠনসমূহও করেছে।
আবু সাইদসহ শত- শত ছাত্র - জনতা কেন শহীদী আত্মদান করলো? এজন্যই যে মানুষের মত প্রকাশের স্বাধীনতা যেন অবাধ হয়– যা ফ্যাসিস্ট হাসিনা সরকার কেড়ে নিয়েছিলো। অসংখ্য মানুষের লড়াইয়ের মধ্য দিয়ে পাওয়া ‘ নতুন বাংলাদেশে’ আমরা চাই না মত প্রকাশের অধিকার হরণ হোক, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ক্ষতিগ্রস্ত হোক।”
নেতৃবৃন্দ আরো বলেন, “ আমরা শিক্ষার্থীদের একথা ভেবে দেখতে বলবো, ছাত্র রাজনীতি বন্ধ হলেই কি ক্যাম্পাসে প্রশাসনিক স্বৈরতন্ত্র, দখলদারিত্ব এবং ছাত্র স্বার্থ বিরোধী সিদ্ধান্ত বন্ধ হবে?
বাস্তবে আমাদের সমাজে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুই ধরনের রাজনীতি অবস্থান করে। একটা রাজনীতি দখলদারিত্ব, গণরুম-গেস্টরুম তৈরি করে–
শিক্ষার্থীদের অমানবিক জীবনের দিকে ঠেলে দেয়। আবরার ফাহাদের মতো বহু শিক্ষার্থীকে হত্যা করে, গণতান্ত্রিক আন্দোলন দমন করে শোষণমূলক ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চায়। এসব হলো রাজনীতির নামে অপরাজনীতি। আরেকটা রাজনীতি আছে– যা এসবের প্রতিবাদ করে। সমস্ত শোষণ - জুলুমের বিরুদ্ধে লড়াই করে। শিক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থের পক্ষে লড়াই করে। এটিই হলো প্রকৃত রাজনীতি, ছাত্রদের পক্ষের রাজনীতি।
এই প্রকৃত রাজনীতির বিকাশের মাধ্যমেই একমাত্র অপরাজনীতি এবং সন্ত্রাস- দখলদারিত্ব নির্ভর ছাত্র রাজনীতির নির্মূল সম্ভব। ছাত্র রাজনীতি বন্ধ হলে ছাত্রদের পক্ষে মত প্রকাশের অধিকার বন্ধ হবে। একই সাথে
প্রশাসনিক স্বৈরতন্ত্র এবং রাষ্ট্রীয় জুলুমের বিরুদ্ধে লড়াইয়ের পথ বন্ধ হবে। আমরা স্পষ্টত বলতে চাই, মিছিল - সমাবেশের মধ্যে দিয়েই এই গণঅভ্যুত্থানে ছাত্র - জনতা সংগঠিত হয়েছে। অথচ এ সময়ে ক্যাম্পাসগুলোতে
মিছিল - সমাবেশ নিষিদ্ধ করা হচ্ছে। এসব সিদ্ধান্ত বিরাজনীতিকরণের মাধ্যমে লক্ষ- লক্ষ ছাত্রদের দিশাহীন এবং গণঅভ্যুত্থানের বিপ্লবী চেতনাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা নয় কি?
পরিশেষে, নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি– ছাত্র রাজনীতি বন্ধের অগণতান্ত্রিক সিদ্ধান্ত প্রত্যাহার এবং দ্রুততম সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান! একই সাথে শিক্ষার্থীদের প্রতি, সন্ত্রাস- দখলদারিত্বের বিরুদ্ধে গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠার লড়াইয়ে আহ্বান জানান!
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments