মোংলা থেকে মো. নূর আলমঃ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি এবং মোংলা পোর্ট পৌরসভা আয়োজনে পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত ( ক্রেইন ) প্রকল্প’র সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএস ও রূপান্তর’র ব্যবস্থাপনায় ২৯ ডিসেম্বর বুধবার বিকেলে দিগন্ত প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী পুষ্টি মেলার সমাপনী অনুষ্ঠান হয়।
বুধবার বিকেল ৩টায় পুষ্টি মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও পত্নী ইন্দ্রানী সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নূর আলম শেখ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, পৌর কাউন্সিলর জি এম আলামীন ও নারী কাউন্সিলর জোহরা বেগম। এছাড়া বক্তব্য রাখেন জেজেএস’র তরুন বড়ূয়া, রূপান্তর’র বিপাশা রায় প্রমূখ। ”খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” শ্লোগানে পুষ্টি মেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ৫০টি স্টল ছিলো। এর আগে বুধবার সকাল ১০টায় পুষ্টি মেলার উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। সমাপনী অনুষ্ঠানে স্টল কর্তৃপক্ষ ও অতিথিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিগত সময়ে মোংলা উপজেলার ছয় ইউনিয়নে আয়োজিত পুষ্টি মেলার প্রতিযোগী এবং ইউপি চেয়ারম্যানদের পুরস্কৃত করা হয়। অন্যদিকে বুধবার সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে জেজেএস আয়োজিত পুষ্টিমান উন্নয়নে সামাজিক সুরক্ষা কর্মসুচিতে আওতাভূক্তিকরণ বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, সাংবাদিক মো. নূর আলম শেখ, উন্নয়ন কর্মী সুভাষ চন্দ্র বিশ্বাস প্রমূখ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments