তাছলিমা নাসরিন: আমি মৃত্যুর কথা বললে এক পাল মূর্খ এসে ভিড় করে, যেন মৃত্যুটা তাদের সম্পত্তি, যেন আমি ভুল করে তাদের সম্পত্তিতে হাত দিয়েছি। তারা বেদম হেসে বলে, 'দেখলে তো, ধর্মে বিশ্বাস না করেও তোমাকে মৃত্যু নিয়ে ভাবতে হচ্ছে। এবার তো বুঝলে যে আল্লাহ আছে?'
মৃত্যু হবে, এ নিয়ে দুঃখ হবে আমার। এ স্বাভাবিক। এর সঙ্গে ধর্মের বা ঈশ্বরের বা আল্লাহর সম্পর্ক তো এক বিন্দু নেই। একটি বাস্তবতা আরেকটি রূপকথা।
তারা বলতে চায়, মৃত্যুটা আল্লাহ দিচ্ছে, সুতরাং মৃত্যুকে স্বীকার করা মানে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করা। তারা এও বলে মৃত্যু হলেই নাকি বুঝবো হাশরের ময়দান কেমন, কেমন জাহান্নামের আগুন। এমন ভাবে তারা বলে যেন তাদের মৃত্যু হয়েছিল, তারা ময়দান দেখে এসেছে, জাহান্নামের আগুনেও কিছু পুড়ে এসেছে বা জান্নাতের হুরির বুকও দু'বার টিপে এসেছে। এমনই দ্বিধাহীন কণ্ঠস্বর তাদের।
পৃথিবীর আর কোনও রূপকথাকে মানুষ এত সত্যি বলে মনে করে কি? কোনও রকম প্রমাণ ছাড়া কোনও কিছুর অস্তিত্বকে মানুষ এমন গভীরভাবে বিশ্বাস করে কি? এসবের একটিই উত্তর, না।
মৃত্যু নিয়ে এই মূর্খদের কোনও দুঃখ নেই। কারণ মৃত্যুভয়ে যে পূণর্জন্মের গল্প ফাঁদা হয়েছিল এককালে, সেই গল্পের ফাঁদে পা দিয়ে তারা মনে করে সত্যি বুঝি তারা আবার জন্ম নেবে। জন্ম নিয়ে অনন্তকাল সুখ করবে।
আপন জনের মৃত্যুতেও এরা কষ্ট পায় না, কাঁদে না। বলে ''আল্লাহর মাল আল্লাহ নিয়েছে। আল্লাহ যা করে, মঙ্গলের জন্যই করে।''
এরা মালই থেকে গেল, মানুষ হলো না। আল্লাহ রসুলের গল্প এদের মূর্খ তো বানিয়েছেই, পাষাণও বানিয়েছে।-লেখক: একজন নারীবাদী।
*মতামত বিভাগে প্রকাশিত সকল লেখাই লেখকের নিজস্ব ব্যক্তিগত বক্তব্য বা মতামত।
মানিক লাল ঘোষ:বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠ মহাকাব্য ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ১৮ মিনিটের সেই অলিখিত বক্তৃতা কেবল একটি ভাষণ ছিল না, সেটি ছিল একটি পরাধীন জাতির ...
খোন্দকার মাহ্ফুজুল হক:বাংলাদেশের সংবিধানে নাগরিকের জীবনরক্ষার অধিকার স্বীকৃত। সেই আলোকে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বাংলাদেশে সড়ক দুর্ঘটনা দীর্ঘদিন ধরেই একটি গুরুতর জনস্বাস্থ্য এবং স ...
আতিকুল ইসলাম টিটু: বিশ্ব রাজনীতি এখন এক রূপান্তরপর্বে। একক মেরুকেন্দ্রিক আমেরিকান আধিপত্যের যুগ চ্যালেঞ্জের মুখে; চীন-রাশিয়ার নেতৃত্বে বহুমেরু শক্তির উত্থান দৃশ্যমান। কিন্তু হেজেমনিক শক্তি তার প্রভাব ...
মানিক লাল ঘোষ:দোল পূর্ণিমা বা বসন্তোৎসব বাঙালির জীবনে কেবল রঙের উৎসব নয়, বরং এটি এক গভীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক চেতনার বহিঃপ্রকাশ। বাংলার ঋতুচক্রের শেষ উৎসব বসন্তের এই দোল পূর্ণিমা। একদিকে যেমন এর প ...
সব মন্তব্য
No Comments