ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর। তিন বছর মেয়াদী কমিটির মেয়াদ ফুরোবে আগামী ডিসেম্বরে।
জাতীয় সম্মেলন ও নির্বাচন, বড়ো দুটি উপলক্ষ সামনে। দল গোছানোর পালা সম্পর্কে জানতে চাইলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, পুনর্গঠন একটা নিয়মিত প্রক্রিয়া। সারাবছরই বিভিন্ন মাত্রায় সাংগঠনিক তৎপরতা চলে। তবে যে কোনো কমিটির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন কমিটি গঠন নিয়ে যে কর্মচাঞ্চল্য, সেটা নজর কাড়ে।
যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যন্ত পর্যন্ত কমিটি হালনাগাদের কাজ এরই মধ্যে শুরু হয়েছে।
দলীয় সূত্রের খবর, ৩১মের মধ্যেই সম্মেলন শেষ করার প্রাথমিক নির্দেশনা দিয়েছে কেন্দ্র।
ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে যারা কাজ করেছেন, অষ্টম ধাপের নির্বাচনের পর তাদের কর্মী-সমর্থকের পুরো তালিকাটাই দপ্তরে এসেছে বলে জানা গেছে। বিদ্রোহী প্রার্থীদের পক্ষে যারা ছিলেন, তারাও হারাবেন পদ পদবী, শোনা যাচ্ছে এমন।
এ ব্যাপারে জানতে চাইলে মাহবুব উল আলম হানিফ বলেন, বিদ্রোহীদের ব্যাপারে আগেরই সিদ্ধান্ত বহাল।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments