উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শেরে বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও উজিরপুর বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী মো: দেলোয়ার হোসেন মিয়া( ৭৮) ১০ জুন মঙ্গলবার রাত সাড়ে ১১টার বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। ১১জুন বুধবার সকাল ১০ টায় উজিরপুর বন্দর ঈদগাহ ময়দান এবং জোহর বাদ গুঠিয়া ইউনিয়নের বান্না নিজ গ্রামের মিঞা বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবর স্হানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ও উজিরপুর উপজেলা বিএনপি আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু। জানাযায় অংশ গ্রহন করেন উজিরপুর পৌরসভার বিএনপির আহবায়ক মো: শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক সরদার সিদ্দিকুর রহমান, সাবেক এমপি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ সরদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, শেরে বাংলা পাইল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান,উজিরপুর বাজার কমিটির সভাপতি মো: সামছুল হক শিকদার, পৌরসভা বিএনপির সদস্য সচিব মো:রোকনুজ্জামান টুলু, কেন্দ্রীয় সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম জুলফিকার, উজিরপুর উপজেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি অশোক কুমার রায় চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments