পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীতে কথিত ভুয়া সাংবাদিক, সন্ত্রাসী ও রাজশাহী প্রেসক্লাবের দখলদার সভাপতি নজরুল ইসলাম জুলুর মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে টিকাপাড়া খুলিপাড়া এলাকার ভুক্তভোগী এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি সকাল ১১টায় খুলিপাড়া এলাকা থেকে শুরু হয়ে সাগরপাড়া,রানীবাজার,বাটার মোড় হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।পরে সেখানে আয়োজিত মানববন্ধনে প্রায় ১৫০-১৮০ জন এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,২১নং ওয়ার্ড বিএনপি,
সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ,বাংলাদেশ তরুণ দল রাজশাহীজেলার সহ-সভাপতি ডিকেন,মোঃ আজিজ,
মোঃ বাদল,আবু রাসেল মনি ও আনোয়ারুল ইসলাম বুলবুল,ভুক্তভোগী এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, “সাম্প্রতিক সেনাবাহিনীর অভিযানে আটক হওয়া নজরুল ইসলাম জুলু দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, ব্ল্যাকমেইল এবং মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল।
সাংবাদিকতার ছদ্মাবরণে সে অবৈধভাবে বিপুল অর্থ ও সম্পদ অর্জন করেছে, যার নিরপেক্ষ তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি।”
তারা দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি আহ্বান জানান, যেন নজরুল ইসলাম জুলুর অবৈধ সম্পদের উৎস ও আয়-ব্যয়ের হিসাব তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এছাড়াও বক্তারা নজরুল ইসলাম জুলুর কাছে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জাম দ্রুত উদ্ধারে প্রশাসনের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে বক্তারা বলেন, “সাংবাদিকদের কাছে আমাদের অনুরোধ—আপনারা কলম ও ক্যামেরার শক্তির মাধ্যমে এ ধরনের মুখোশধারী ভুয়া সাংবাদিকদের মুখোশ সমাজের সামনে উন্মোচন করুন।”
শান্তিপূর্ণভাবে শেষ হওয়া এই কর্মসূচি থেকে অবিলম্বে নজরুল ইসলাম জুলুর বিচারের পাশাপাশি তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments