বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শেখ তাসনিম আফরোজকে (ইমি) সহসভাপতি (ভিপি), মেঘমল্লার বসুকে সাধারণ সম্পাদক (জিএস) এবং জাবির আহমেদ জুবেলকে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে প্রতিরোধ পর্ষদ। ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভুত্থানের চেতনা ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল বিভিন্ন বাম, গণতান্ত্রিক, উদারমনস্ক, স্বতন্ত্র পরিচয় ধারণকারী, আদিবাসী ও ভিন্নভাবে সক্ষম নারী-পুরুষ শিক্ষার্থী প্রতিনিধিদের সংমিশ্রণে গঠন করা হয়েছে এই জোট।
প্রতিরোধ পর্ষদের পক্ষ হতে আজ বেলা ১২.৩০ মিনিটে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ভিপি, জিএস ও এজিএস, ১২টি সম্পাদকীয় পদ এবং ১৩টি সদস্য পদ সহ ডাকসুর মোট ২৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেন জাবির আহমেদ জুবেল।
উল্লেখ্য তাসনিম আফরোজ সর্বশেষ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে শামসুন্নাহার হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। আর মেঘমল্লার বসু বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের (একাংশের) সভাপতি। সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সময় সংঘটিত আন্দোলন-সংগ্রামে সম্মুখভাগে থেকে পরিচিত মুখ হয়ে উঠেছেন মেঘমল্লার বসু। এই প্যানেল থেকে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক ছাত্র আন্দোলন সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments