বিশেষ প্রতিনিধি : ওয়াকফ প্রশাসক কর্তৃক নিযুক্ত কমিটি নিয়ে ব্রাম্মণবাড়িয়ার কসবা উপজেলার জাজিয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি নিয়ে বিরোধে কুটি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহসীন মূলক (৭৩) ও হাবিবুর রহমানকে (৬৫) কুপিয়ে জখম করে। এ ঘটনায় ৪২ জনকে আসামী করে গত শনিবার (১০ জুন ২০২৩) কসবা থানায় মামলা করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ্য করা হয় -
"যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী থানায় হাজির হইয়া বিবাদীদের বিরুদ্ধে এজাহার দায়ের করিতেছি যে, বিবাদীগন লাঠিয়াল, সন্ত্রাস, প্রতারক, দাঙ্গাবাজ, মাদক সেবী ও মাদক ব্যবসায়ী, অসৎ ও ঝগড়াটে প্রকৃতির লোক। আমার বাড়ী ও বিবাদীগনের বাড়ী একই গ্রামের পাশাপাশি পাড়ার বাসিন্দা। বিবাদীগনের সাথে জাজিয়ারা কেন্দ্রীয় জামে মসজিদ ওয়াকফ্ এস্টেট ইসি নং- ২২৪৬০, এর কমিটি নিয়া পূর্ব হইতে মত বিরোধ চলিয়া আসিতেছে।
অদ্য ১০/০৬/২০২৩ ইং রোজ শনিবার বিকাল অনুমান ৫ টা ৩০ মিনিট সময়ে আমি ও ১/২নং সাক্ষী আছরের নামাজ শেষে পায়ে, হাটিয়া নিজ বাড়ীতে যাওয়ার পথে সকল বিবাদীগন পূর্ব হইতে দা, লাঠি, রড, ছুরা, হকিষ্ট্রিক ইত্যাদি দেশীয় অস্ত্রে শস্ত্রে সু- সজ্জিত হইয়া ঘটনাস্থলে ওৎ পাতিয়া থাকিলে উক্ত সময় সকল বিবাদীগন আমি ও ১/২নং সাক্ষীকে পথ রোধ করত: বিবাদীগন আমাদেরকে অশ্লীল গালিগালাজ করত: খুন করার ভয় ভীতি প্রদর্শন করে।
আমি ও ১/২নং সাক্ষী বিবাদীগনকে বাধা দিলে ১নং বিবাদীর হুকুমে ৩নং বিবাদীর হাতে থাকা ধারালো দা দিয়া খুন করার উদ্দেশ্যে ১নং সাক্ষীর মাথার মধ্যে স্বজোরে কোপ মারিয়া
১নং সাক্ষীকে গুরতর রক্তাক্ত ও হাড় কাটা জখম করে। ২নং বিবাদীর হাতে থাকা লোহার রড দিয়া খুন করার উদ্দেশ্যে ১নং সাক্ষীর ডান হাতের কবজির উপর স্বজোরে বারিমারিয়া ১নং সাক্ষীকে মারাত্মক হাড় ভাঙ্গা ও রক্তাক্ত জখম করে। ৫নং বিবাদীর
হাতে থাকা হকিষ্টিক দিয়া হত্যার উদ্দেশ্যে আমি বাদীর বাম চোখের নিচে ও মুখের উপরের ঠোটে স্বজোরে বারিমারিয়া আমাকে মারাত্মক হাড় ভাঙ্গা ও রক্তাক্ত জখম করে।
১১নং বিবাদীর হাতে থাকা রড দিয়া হত্যার উদ্দেশ্যে আমি বাদীর মুখের মধ্যে স্বজোরে বারিমারিয়া আমার মুখের উপরের মাড়ির দুইটি দাত ভাঙ্গিয়া নরবরে করত: রক্তাক্ত জখম করে। ৪নং বিবাদীর হাতে থাকা ধারালো দা দিয়া খুন করার উদ্দেশ্যে ২নং সাক্ষীর মাথার মধ্যে স্বজোরে কোপ মারিয়া ২নং সাক্ষীকে গুরুতর রক্তাক্ত ও হাড় কাটা জখম করে। ১৯নং বিবাদীর হাতে থাকা রড দিয়া হত্যার উদ্দেশ্যে ২নং সাক্ষীর ডান হাতের কবজির উপরে স্বজোরে বারিমারিয়া ২নং সাক্ষীকে মারাত্মক হাড় ভাঙ্গা ও রক্তাক্ত জখম করে। ৯/১০/৩৮ নং বিবাদী খুন করার উদ্দেশ্যে আমি ও ১/১নং সাক্ষীর গলায় স্বজোরে চাপিয়া ধরিয়া শ্বাসরোধ করিয়া আমাদেরকে প্রাণে হত্যার চেষ্টা করে।
অতঃপর সকল বিবাদীগন খুন
করার উদ্দেশ্যে তাদের হাতে থাকা রড, লাঠি, ও হকিষ্টিক দিয়া আমি ও ১/২নং সাক্ষীর পায়ে, পিঠে, বুকে, মাথায় ও সারা শরীরে এলোপাথারী ভাবে বাইরাইয়া আমাদেরকে শক্ত, দাগ, ছেচা, ফুলা ও রক্তাক্ত জখম করে। আমি ও ১/২নং সাক্ষীর নিকটে থাকা টার্চ মোবাইল তিনটি যাহার মূল্য- ৬২,০০০/- টাকা, ৬/১৩/২৪ নং বিবাদী মোবাইল তিনটি আমি ও ১/২নং সাক্ষীর নিকট হইতে অসৎ উদ্দেশ্যে নিয়া যায়। ১নং সাক্ষীর প্যান্টের ডান পকেটে থাকা নগদ- ৫২,৮০০/- টাকা ১নং বিবাদী উক্ত টাকা ১নং
সাক্ষীর পকেট হইতে নিয়া যায়।
আমি ও ১/২নং সাক্ষীর আর্তচিৎকারে মানিত সাক্ষীগন সহ আশপার্শ্বের লোকজন ঘটনাস্থলে আসিয়া আমি ও ১/২নং সাক্ষীকে বিবাদীদের হিংস্র কবল হইতে উদ্ধার করে এবং আমি ও ১/২নং সাক্ষীকে রক্তাক্ত অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া চিকিৎসার জন্য ভর্তি করে যাহার ভর্তির রেজি নং- ১৪১৫/১০৩, ১৪১৬/১০৪, ১৪১৭/১০৫ তারিখ:- ১০/০৬/২০২৩ ইং এবং ১/ ২নং সাক্ষীর জখমের ছবি অত্র সঙ্গে সংযুক্ত করিলাম। কসবা হাসাপাতালের ''কর্তব্যরত ডাক্তার চিকিৎসক ১ ও ২নং সাক্ষীর অবস্থায় খারাপ দেখিয়া ১ ও ২নং সাক্ষীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে রেফার্ড করে। ১ ও ২নং সাক্ষীর অবস্থা আশংকা জনক যে কোন সময়ে ১ ও ২নং সাক্ষী মৃত্যু বরন করিতে পারে।
ঘটনার পর বিবাদীগন সন্ত্রাসী মহড়া প্রদর্শন করত: প্রকাশ্যে হুমকি দিয়া বলিয়া আসিতেছে যে, বিবাদীগন যে কোন সময়ে আমাদেরকে খুন করিয়া লাশ ফেলিবে।"
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments