নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল-মৌলভীবাজার: "ভবিষ্যৎ প্রজন্মের জন্যই টেকসই জীবন গড়তে দূষণ নিয়ন্ত্রণসহ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। মানুষের প্রয়োজনেই প্রকৃতির সাথে সম্পর্ক ও সম্প্রীতি গড়ে তুলতে হবে। টেকসই অর্থনৈতিক ব্যবস্থা জোরদার করতে এবং আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়তে পরিবেশ খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ এখন সময়ের দাবি।"
“একটাই পৃথিবী, একটাই বাংলাদেশ। চাই আইন ও নীতির কার্যকর প্রয়োগ ও সুরক্ষিত পরিবেশ”- এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শ্রীমঙ্গলের কালাছড়া চা বাগানে কারিতাস কর্তৃক আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সৈয়দ আমিরুজ্জামান এসব কথা বলেন।
রবিবার (৫ জুন ) সকাল ১১টায় শ্রীমঙ্গলের কালাছড়া চা বাগানে কারিতাস সিলেট অঞ্চলের সক্ষমতা প্রকল্প ধাপ-৪ কর্তৃক এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
কারিতাসের ক্রেডিট ইউনিয়নের সভাপতি ফাল্গুনি দেব বর্মার সভাপত্বিতে উক্ত সভায় সূচনা বক্তব্য দেন কারিতাসের (শ্রীমঙ্গল) সক্ষমতা প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মো. মখলিছুর রহমান। এ সময় অারো উপস্থিত ছিলেন শিক্ষা কেন্দ্রের শিক্ষক তেরেজা কেরকাটা ও ফুলকুমারী গাড্ডি, স্বেচ্ছাসেবক কর্মী অবিনাস উরাং, কারিতাসের ফিল্ড এনিমেটর লছমী নারায়ণ রায় ও রামভজন সাও সহ স্কুলের ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
অালোচনাসভার পরর্্যালি শেষে সকলের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments