কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ভোলার চরফ্যাশন উপজেলায় মেঘনা নদীর তীর রক্ষা বাঁধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলতে গিয়ে পানিতে পড়ে মো. শাহিন (৩০) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী বেড়িবাঁধে এ দুঘটনা ঘটে।
নিখোঁজ শাহীন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডেও আয়েশাবাগ গ্রামের বাদশা হাওলাদারের ছেলে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল নোমান বলেন, সকাল থেকে বেশ কয়েকজন শ্রমিক বেতুয়া এলাকায় নদীর তীর ধওে ভাঙ্গন রোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ করছিলেন। দুপুরের দিকে ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে শাহিন নামে এক শ্রমিক নিখোঁজ হন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা কাজ করছেন।
অপরদিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল বলেন, নিখোঁজ শ্রমিকের সন্ধানের জন্য কোস্টগার্ডের ডুবুরি দল ভোলা থেকে চরফ্যাশনের গিয়ে উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments