হাসিনা সরকারের পতনের দাবীতে “জাতীয় ঐক্যের” আহ্বান মির্জা ফখরুল

প্রকাশ : 26 Jul 2024
হাসিনা সরকারের পতনের দাবীতে “জাতীয় ঐক্যের” আহ্বান মির্জা ফখরুল




ডেস্ক রিপোর্ট: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  জাতির এই ক্রান্তিলগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে, লুন্ঠিত গনতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগনের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম একদফার ভিত্তিতে এবং দাবীতে দেশের সকল গনতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে  ঐক্যবদ্ধ হয়ে একটি “জাতীয় ঐক্য” গঠনের আহ্বান জানাচ্ছি। শুক্রবার ( ২৬ জুলাই ২০২৪) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহবান জানিয়েছেন তিনি। 

আমরা বিএনপি’র নেতৃত্বে যুগপৎ আন্দোলনের সকল শরীকদল ও জোট, বাম-ডান সকল রাজনৈতিক দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি ও জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি।

সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারনে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে। 

শীঘ্রই সম্মতিপ্রাপ্ত সকলের স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে।

জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ ।

 



সম্পর্কিত খবর

;