ইবি প্রতিনিধি : ইসলামী বিশবিদ্যালয়ে গুচ্ছভুক্ত বিশবিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শেণিতে বি ইউনিট (মানবিক)-এর ভর্তি পরীক্ষা সুষ্ঠ ও সুন্দর পরিবেশে সম্পন হয়েছে। পরীক্ষায় মোট ৬৯২৪ জন শিক্ষার্থী অংশ নেন। যা মোট পরীক্ষার্থীর ৯৬ শতাংশ।
শুক্রবার (২ মে) সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইসলামী বিশবিদ্যালয় সহ দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়গুলোতে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শুরুর আগে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ মনজুরম্নল হককে নিয়ে মেইন গেটে যান। তিনি সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ছাত্র ইউনিয়ন সহ বিভিন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের হেল্প ডেস্ক পরিদশন করেন।
এ সময় থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার, লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আকতার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামান, তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ সাহেদ হাসান পমুখ তাঁদের সঙ্গে ছিলেন।
এরপর ভাইস চ্যান্সেলর বিভিন পরীক্ষা-কক্ষ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ছাড়াও বিভিন অনুষদের ডিন এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলাম।
যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং শিক্ষাথীদের সার্বিক সহযোগিতায় প্রক্টরিয়াল বডির পাশাপাশি বিএনসিসি এবং রোভার স্কাউট গ্রুপ তৎপর ছিল। প্রশাসনের উদ্যোগে তথ্য ও স্বাস্থ্য কর্ণার থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন সেবা প্রদান করা হয়। মেইন গেটের সামনে দুই পাশে স্থাপিত ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর স্টলগুলো থেকেও বিভিন সেবা প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments