বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে আগামী ১ ডিসেম্বর ভর্তির আবেদন শুরু হবে। ওই দিন বেলা ১২টা থেকে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. গিয়াস উদ্দিন একত বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলেন, ২০২১ বা ২০২২ সালের এসএসসি ও ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইউনিটি ভর্তির শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির আবদন করতে পারবেন।
আরও বলা হয়, আবেদনকারি শিক্ষার্থী অনলাইনে আবেদন পূরণকালীন সময়ে প্রাথমিক আবদেন ফি একশত টাকা দিতে হবে।আবেদনকারীদের মধ্য হতে মেধাক্রম অনুসারে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রথম থেকে ৪০,০০০ তম পর্যন্ত আবেদনকারীকে পরীক্ষায় অংশ গ্রহণ করতে দেয়া হবে। যেসকল আবেদনকারী প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হবে তাদেরকে সাতশত টাকা দিয়ে পরীক্ষায় অংশ গ্রহণের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
'ই' ইউনিট চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা ২০২৫ সালের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। 'ডি' ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদের ১৪ ফব্রুয়ারি, 'বি' ইউনিট কলা অনুষদের পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি, 'এ' ইউনিট বিজ্ঞান ও লাইফ এন্ড সায়েন্স অনুষদ ২২ ফেব্রুয়ারি এবং 'সি' ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
আবদনের নিয়ম, বিস্তারিত তথ্য, আবেদন ফি, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ফি এবং জমা দেয়ার পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https:/admission.jnu.ac.bd) -এ ভর্তি নির্দেশনা পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments