সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে ছানোয়ার হোসেন নামে এক এলজিইডি কর্মকর্তা আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী ) সকালে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছানোয়ার হোসেন নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার আব্দুল হামিদের ছেলে। তিনি সৈয়দপুর পৌরসভার নয়াটোলা জমিলালেন এলাকার বাসিন্দা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বন্যা প্রকল্পের কার্য-সহকারী ছিলেন তিনি।
এলাকাবসী সূত্রে জানা যায়, সকাল ১০টা ৫০ মিনিটের সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভুয়াপুরগামী ৩৭ নম্বর ময়মনসিংহ আপ ট্রেনটি যখন সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনে প্রবেশ করছিলো ঠিক সেই সময় ট্রেনের সামনে ঝাঁপ দেয় ছানোয়ার হোসেন। চলন্ত ট্রেনে তার দেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী রিয়া আক্তার বলেন, নিহত ব্যক্তি ট্রেন আসার আগেই রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। যখন ট্রেনটি আসে তখন তিনি ট্রেনের সামনে ঝাঁপ দেন। এ ঘটনায় স্থানীয়রা ধারণা করছেন, নিহত ব্যক্তি পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণার কারণেই সম্ভবত তিনি আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা এলজিইডি প্রকৌশলী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ছানোয়ার হোসেন উপজেলা বন্যা প্রকল্পের কার্য-সহকারী ছিলেন। তিনি দুবছর ধরে এখানে কর্মরত আছেন। আজ সকালে তিনি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। তার পরিবারকে অবগত করা হয়েছে।
সরিষাবাড়ি রেলওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আশীষ চন্দ্র দে বলেন, রেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments